আলমগীর মানিক | ০৪:১৭ পিএম, ২০২৬-০৪-০৭
আজ ০৭ এপ্রিল ২০২৬ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানটি রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি রিজার্ভ বাজার ও বিজিবি রোড এলাকায় পরিচালিত হয়।
অভিযানে মাদক কারবারীসহ অন্যান্য মামলার পলাতক আসামি দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
১। মোঃ ফারুক (৪৮), পিতা: মৃত সেকান্দার বাদশা, মাতা: মৃত নুর বাহার খাতুন, সাং: তবলছড়ি মাছ বাজার, ০৪ নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা: কোতয়ালী, জেলা: রাঙ্গামাটি পার্বত্য জেলা।
২। মোঃ ফজল (৩৬), পিতা: মৃত আব্দুস সালাম, মাতা: ফজিল খাতুন, সাং: কর্মচারী কলোনী, ০৪ নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা: কোতয়ালী, জেলা: রাঙ্গামাটি পার্বত্য জেলা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমসহ একাধিক মামলায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
কোতয়ালী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited