ওমর ফারুক সুমন | ০৪:২১ পিএম, ২০২৬-০৪-০৫
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) তারিখে সাজেক ভ্রমণে আসা এক পর্যটকের একটি Samsung S23 Ultra মোবাইল ফোন পথিমধ্যে হারিয়ে যায়। ফোনটির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের ফেরোসাস ফোরটিনকে অবগত করা হলে, বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে দ্রুত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত ফোনটি ০৫ এপ্রিল ২০২৬ তারিখে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
নিজের হারানো ফোন ফিরে পেয়ে সংশ্লিষ্ট পর্যটক বাংলাদেশ সেনাবাহিনী, বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, “বাঘাইহাট জোনের দ্রুত ও কার্যকর উদ্ধার প্রক্রিয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ।”
সাজেকে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা ও সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited