নাজিম আল হাসান | ১১:৩৭ পিএম, ২০২৬-০৪-০৩
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এপ্রিল মাসের মাসিক সাধারণ সভা সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি ইউনিটের যুব প্রধান দেলোয়ার হোসেন তানভীর। সভায় ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং চলতি এপ্রিল মাসে বাস্তবায়নযোগ্য বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় বক্তারা মানবসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও সভার অংশ হিসেবে যুব সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং কর্মস্পৃহা জাগ্রত রাখতে বিনোদনমূলক গেমসের আয়োজন করা হয়। এতে স্বেচ্ছাসেবকরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাটি ছিল অত্যন্ত আন্তরিক, প্রাণবন্ত ও গঠনমূলক। এতে সকল স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ও প্রস্তাবনার মাধ্যমে সভা আরও ফলপ্রসূ হয়ে ওঠে।
সভা শেষে মানবসেবার অঙ্গীকারে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং ভবিষ্যতে আরও শক্তিশালী কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited