অহিদুল ইসলাম অভি | ০৩:২২ পিএম, ২০২৬-০৪-০৩
রাঙামাটি শহরে প্রাইভেট পড়ানোর সময় এক শিক্ষিকার বেত্রাঘাতে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
ভুক্তভোগী শ্রমনা দেওয়ান (৯ বছর ৬ মাস) কামিলাছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, সে রাণীদয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছেং রাখাইনের কাছে প্রাইভেট পড়ত।
অভিযোগ অনুযায়ী, পড়া ঠিকমতো না পারার কারণে শিক্ষিকা তাকে বেত দিয়ে মারধর করেন। এতে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরিবারের দাবি, মারধরের পর তার হাতে ও কাঁধে কালচে দাগ ও ফোলাভাব দেখা দেয় এবং সে তীব্র ব্যথা অনুভব করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলেন, একটি শিশু বিদ্যালয়ে যায় সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু শিক্ষকের কাছ থেকেই যদি এমন শারীরিক শাস্তির শিকার হতে হয়, তাহলে তা শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
ভুক্তভোগী শিশুর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited