নিজস্ব প্রতিবেদক | ১২:৫২ এএম, ২০২৬-০৪-০৩
রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
আহত ইউপি সদস্যের নাম মো. মামুন। তিনি ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।
পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ইউপি সদস্য মামুনের ওপর হামলা চালায়।
তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা ও হাতে মারাত্মক আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মামুনের আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রামে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানা যায়নি এবং হামলার কারণও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited