মাহাদি বিন সুলতান | ০২:০১ পিএম, ২০২৬-০৩-৩০
রাঙামাটির নানিয়ারচরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি তিন রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে মেসার্স সজীব এন্ড সৌরভী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. কাদেরের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো. কাদের প্রতি লিটার অকটেন ১৬০ টাকা দরে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার আইনে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে তাকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় অভিযানে পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited