ওমর ফারুক সুমন | ০৪:২৭ পিএম, ২০২৬-০৩-২৯
রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির এক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশে রবিবার (২৯ মার্চ, ২০২৬) আনুমানিক বিকেল ৩টা ৩০ মিনিটে নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা এলাকার টিএন্ডটি কলোনিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮৭.৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। যার সিজার মূল্য আনুমানিক ৩ লাখ ৯৪ হাজার ৪৭০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited