মেহেদী হাসান | ০৩:২৫ পিএম, ২০২৬-০৩-২৮
পর্যটন নগরী রাঙামাটি-তে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলেছে।
শনিবার সকাল থেকেই শহরের মহসিন ফিলিং স্টেশনে অকটেন সংগ্রহের জন্য প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই তেলের আশায় মানুষের ভিড় বাড়তে থাকে।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই জ্বালানি সংগ্রহ করতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জ্বালানি সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করা হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
অনেকেই জরুরি কাজ ফেলে পাম্পে অবস্থান করেও শেষ পর্যন্ত জ্বালানি ছাড়াই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
জেলার বিভিন্ন এলাকাতেও এই সংকটের প্রভাব পড়েছে। কোথাও কোথাও জ্বালানি না থাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে দেখা দিয়েছে খাবার পানির সংকট।
পাশাপাশি কৃষকরাও বিপাকে পড়েছেন—সেচযন্ত্র চালাতে না পারায় ধানক্ষেতে পানি দিতে না পেরে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।
এ পরিস্থিতিতে স্থানীয়রা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited