আলমগীর মানিক | ১২:২৮ এএম, ২০২৬-০৩-২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ।
তিনি পাহাড় ও সমতলের সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং একটি দুর্নীতিমুক্ত, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘ঈদ পরবর্তী পুনর্মিলনী’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি সম্পর্কে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চল থেকে কিছুটা ভিন্ন এবং স্পর্শকাতর এলাকা।
আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব প্রসঙ্গে তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
তিনি জানান, এবারের উৎসবের নামকরণে কেবল ‘বৈসাবি’ শব্দটি ব্যবহার না করে পাহাড়ের সকল সম্প্রদায়ের স্বতন্ত্র আত্মপরিচয় তুলে ধরা হবে।
ভবিষ্যতে বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, চাংক্রান, সাংক্রান, সাংগ্রাইং-সহ সকল সম্প্রদায়ের বৃহত্তর সামাজিক উৎসবগুলো যথাযথভাবে পালনের জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের বেকারত্ব সমস্যা দূরীকরণে গুরুত্বারোপ করেন। তিনি সরকারি নিয়োগ কার্যক্রম আরও গতিশীল করা এবং শূন্যপদসমূহ দ্রুত ও যথাযথভাবে পূরণের ওপর জোর দেন।
এছাড়া তিনি তারেক রহমান এর নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস।
১৯৭১ সালের এই দিনে অপারেশন সার্চলাইট এর নামে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে সেই শোকাবহ দিবসটি স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited