নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৪ পিএম, ২০২৬-০৩-২০
আজ ২০ মার্চ, শুক্রবার তবলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় এই কার্যক্রম পরিচালিত হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান-এর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রেজা।
এসময় উপস্থিত ছিলেন জাসাস পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক (মানিক), সহ-সভাপতি মোঃ রফিক এবং সদর থানা জাসাসের সহ-সভাপতি মোঃ ওয়াসিম নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের সাথে সম্প্রীতির বন্ধন গড়ে তোলার এই উদ্যোগের জন্য এডভোকেট দীপেন দেওয়ান ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন।
স্থানীয়দের মতে, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং মানুষের মাঝে সহমর্মিতার মনোভাব জোরদার করছে।
বিতরণ শেষে সুফিয়ান রেজা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ স্বৈরাচারী শাসনের কারণে ধর্মীয় উৎসবগুলো স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি।
তবে জনগণের ভোটে নতুন সরকার গঠনের পর দেশের মানুষ এখন স্বস্তির সাথে বসবাস করছে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে শান্তির এই ধারা অব্যাহত রাখতে সকল স্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited