অহিদুল ইসলাম অভি | ১১:২১ পিএম, ২০২৬-০৩-১৯
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবান-এ মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে সেনাবাহিনীর উদ্যোগে আয়োজন করা হয় ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি।
বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে বান্দরবান সদর দপ্তরের ৬৯ পদাতিক ব্রিগেডের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলার অন্তত ১০০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উৎসবের আগে এমন উদ্যোগে উপকৃত পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডারের পক্ষে মেজর পারভেজ রহমান, জিএসও-২ (ইন্টেলিজেন্স)। এছাড়াও সেনা রিজিয়নের অন্যান্য স্টাফ অফিসার, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ এবং জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, মুরগির মাংস, সেমাই, গুঁড়া দুধ, চিনি ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য, যা একটি পরিবারের ঈদ উদযাপনকে আরও আনন্দমুখর করে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।
এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এবং আনন্দের বিষয়। একইসাথে তারা বাংলাদেশ সেনাবাহিনী-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited