মহালছড়ি প্রতিনিধি | ১২:০৯ এএম, ২০২৬-০৩-১৮
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে মহালছড়ি উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের ক্যাপ্টেন মো. নাহিদ মুরাদ, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মির্জা জহির আহম্মেদ, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. স্বপন চক্রবর্তী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক জয়দার, উপজেলা জনসংহতি সমিতি (এনএন লারমা) সভাপতি নীল রঞ্জন চাকমা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মামুন, মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি দীপক সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে দীর্ঘদিন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক দীপক সেনকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সাংবাদিকতা জীবনের বিভিন্ন অবদান তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ।
তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited