অহিদুল ইসলাম অভি | ০১:৪৩ পিএম, ২০২৬-০৩-১৬
রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে নিজের কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে আইন পেশায় যাত্রা শুরু করেছেন তরুণ আবু তালেব। দারিদ্র্য ও নানা সামাজিক প্রতিকূলতাকে পেছনে ফেলে তার এই সাফল্য আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
জানা যায়, রাঙামাটি জেলার লংগদু উপজেলার আটারকছড়া গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম ও বেড়ে ওঠা আবু তালেবের। ছোটবেলা থেকেই তাকে নানা আর্থিক সংকটের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে নিজের শিক্ষার খরচ মেটাতে তিনি টিউশনি এবং বিভিন্ন ছোটখাটো কাজ করেছেন। তবুও কখনো স্বপ্ন থেকে সরে যাননি।
শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই তিনি ভালো ফলাফল অর্জন করেছেন। তিনি মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হন। পরে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিলে গোল্ডেন এ প্লাস এবং আলিমে এ প্লাস অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। সেখান থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি প্রথম শ্রেণিতে এবং বিভাগে প্রথম স্থান অর্জন করে সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এলএলএম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।
আইন পেশায় আসার পেছনে তার মূল লক্ষ্য সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আবু তালেব জানান, পাহাড়ি অঞ্চলের অনেক মানুষ আইনি সচেতনতার অভাবে নানা সমস্যার মুখোমুখি হন। তাদের পাশে দাঁড়িয়ে অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।
পরিবার, সহপাঠী ও এলাকার মানুষের কাছে তার এই সাফল্য গর্বের বিষয় হয়ে উঠেছে। প্রতিকূলতার মাঝেও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মাধ্যমে আবু তালেব প্রমাণ করেছেন—দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited