অহিদুল ইসলাম অভি | ০১:১৭ পিএম, ২০২৬-০৩-১৬
রাঙামাটির কাপ্তাইয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কিশোরীর নাম ক্রয়চিং মার্মা (১৬)।
পুলিশ জানায়, কাপ্তাই থানায় দায়ের করা মামলা নং–০১ (তারিখ: ১৩ মার্চ ২০২৬) এবং এসসিসি নং–১৫৭/২৬ (তারিখ: ১৪ মার্চ ২০২৬) এর ভিত্তিতে একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সাইমুম ইসলাম, এসআই (নিঃ) মোস্তাফিজুর রহমান ও এসআই (নিঃ) সুজন শর্মা। তাদের সঙ্গে কনস্টেবল ওমর ফারুক ও কনস্টেবল শামছুল আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
শনিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৩টার দিকে কাপ্তাই থানার আওতাধীন একটি এলাকা থেকে কিশোরী ক্রয়চিং মার্মাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরী জীবতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুরালীপাড়া সড়কের বাসিন্দা উচিংপ্রু মার্মা ও ক্রাক্রো মার্মার মেয়ে।
পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited