নিজস্ব প্রতিবেদক | ১২:০৩ এএম, ২০২৬-০৩-১৬
রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাঙ্গামাটি কোতয়ালী থানার জিডি নং–৭৪২, তারিখ ১৩/০৩/২০২৬ এর প্রেক্ষিতে থানা এলাকায় রাত্রিকালীন কিলো-০১ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ওই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাস্থ আরজু (আবাসিক) হোটেলে পুলিশ অভিযান চালায়।
অভিযানকালে হোটেলের দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষ থেকে কয়েকজন নারী ও পুরুষকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১। সাইফুল (২৭), পিতা: মোঃ মোসলেম উদ্দিন, মাতা: মৃত বিবি কুলসুম, সাং-মাঝেরবস্তি, দেবা পাড়া, ৩ নং ওয়ার্ড।
২। মোঃ মোস্তফা (২৭), পিতা: মৃত আবুল কাশেম, মাতা: শহর বানু, সাং-রিজার্ভ বাজার, লঞ্চঘাট, ১ নং ওয়ার্ড।
৩। মোঃ নাছির (৪১), পিতা: মৃত আব্দুল জলিল ভান্ডারী, মাতা: ফিরোজা বেগম, সাং-মানিকছড়ি চেকপোস্টের সামনে, মানিকছড়ি ইউপি, ২ নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি।
৪। আয়না মনি (১৯), পিতা: মোঃ আলী, মাতা: হিরাতুন ময়ুরী, সাং-পাইনভাঙ্গা, থানা-কাউখালী, জেলা-রাঙ্গামাটি।
৫। তানিয়া আক্তার (২০), পিতা: মোঃ রফিক, মাতা: মাবিয়া খাতুন, সাং-কোনাপাড়া, ৭ নং ওয়ার্ড, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৬। তানহা ইসলাম (২১), পিতা: মৃত আনোয়ার হোসেন, মাতা: মৃত রহিমা বেগম, সাং-মুরাদনগর, ৯ নং ওয়ার্ড, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম।
পুলিশ জানায়, আটককৃত আসামিরা অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে হোটেলের বিভিন্ন কক্ষে অবস্থান করছিলেন এবং এতে গণউপদ্রব সৃষ্টি হয়ে জনসাধারণের মধ্যে বিরক্তির সৃষ্টি হয়।
এ বিষয়ে প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-০৯/২০২৬, তারিখ ১৪/০৩/২০২৬ ইং, ধারা ২৯০ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited