আইয়ুব চৌধুরী | ০১:০৩ এএম, ২০২৬-০৩-১৫
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়ার ব্যক্তিগত উদ্যোগে ৭০টি অসহায় পরিবার এ ঈদ উপহার পেয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া, যৌতখামার পাড়া সহ বিভিন্ন এলাকার অসহায় নারী-পুরুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার হিসেবে লুঙ্গি, শাড়ি এবং চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, তাঁর সহধর্মিণী রনি এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
উপহার বিতরণকালে বাবলু মিয়ার সহধর্মিণী রনি বলেন, সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
মানবিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদ উপহার পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলো বাবলু মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এই সহায়তা পেয়ে তাদের পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited