ওমর ফারুক সুমন | ১২:৫৮ এএম, ২০২৬-০৩-১৫
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
শনিবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় এবং সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস দল মারিশ্যা–দিঘিনালা সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকায় পতেঙ্গা ছড়ায় অভিযান চালায়।
অভিযান চলাকালে মোটরসাইকেলে করে দুইজন পাচারকারী বিপুল পরিমাণ সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সিগারেট ভর্তি বস্তা ফেলে দ্রুত পাশের জঙ্গলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা মোট ৬৫ কার্টুনে থাকা ৬৫০ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited