মেহেদী হাসান | ১০:৩৭ পিএম, ২০২৬-০৩-১১
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউছপুর এলাকায় অবস্থিত ফরেস্ট অফিস ব্রিজটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
গুরুত্বপূর্ণ সড়কের ওপর নির্মিত এই ব্রিজ দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচল হলেও দীর্ঘদিন ধরে এর কোনো সংস্কার বা নতুন করে নির্মাণকাজ শুরু হয়নি।
ফলে ব্রিজটি এখন এলাকাবাসীর জন্য এক ধরনের মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে এই ব্রিজ পার হতে হচ্ছে।
বিশেষ করে সামনে ঈদের মৌসুম ঘনিয়ে আসায় উদ্বেগ আরও বেড়েছে।
কারণ ঈদকে কেন্দ্র করে হাজারো মানুষ নিজ নিজ বাড়িতে ফিরবেন এবং এই ব্রিজটিই এলাকার মানুষের চলাচলের প্রধান সড়ক।
তাই যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন একটি ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসী ২০১৬ সাল থেকেই বিভিন্ন সময় লেখালেখি, প্রতিবাদ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।
দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে ২০২৩ সালে ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয় দুটি প্রতিষ্ঠান। এ বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ থেকেও টেন্ডার নোটিশ প্রকাশ করা হয়।
পরে ২০২৩ সালের ২৩ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক সমন্বয় সভায় রাঙ্গামাটি জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকেই ব্রিজটি নির্মাণের প্রস্তাব উপস্থাপন করা হয়।
আলোচনার পর সিদ্ধান্ত অনুযায়ী ব্রিজটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় এলজিইডিকে।
তবে সিদ্ধান্তের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ব্রিজ নির্মাণের দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এতে করে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই ব্রিজ ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীকে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণকাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তাই আসন্ন ঈদের আগেই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited