জুরাছড়ি প্রতিনিধি | ০৭:১২ পিএম, ২০২৬-০৩-১০
পার্বত্য রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলায় সদর দপ্তর ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোন (২ বীর)-এর উদ্যোগে এলাকার অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের কল্যাণে একটি মানবিক ও মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
জুরাছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি-এর আন্তরিক উদ্যোগ, সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় উপজেলা সদর সংলগ্ন এলাকায় ২০ জন অসহায় ও গৃহহীন ব্যক্তির জন্য নতুন ঘর নির্মাণ এবং পুরাতন জরাজীর্ণ ঘরসমূহ পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে।
দীর্ঘদিন ধরে বসবাসের উপযোগী আশ্রয়ের অভাবে কষ্টে থাকা এসব মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, এর আগেও জুরাছড়ি জোনের পক্ষ থেকে মানবিক সহায়তার অংশ হিসেবে ২৫ জন অসহায় ও গৃহহীন ব্যক্তির জন্য নতুন ঘর নির্মাণ এবং পুরাতন ঘর পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পার্বত্য রাঙামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলা দীর্ঘদিন ধরে ভৌগোলিক প্রতিকূলতা, দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং আর্থ-সামাজিক সীমাবদ্ধতার কারণে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা একটি জনপদ হিসেবে পরিচিত।
এসব প্রতিকূলতা সত্ত্বেও এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জুরাছড়ি জোন এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
এছাড়াও জুরাছড়ি জোন এলাকার আর্থিকভাবে অসচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের স্বাবলম্বীকরণ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি সহায়তা, ক্ষুদ্র ব্যবসা সহায়তা, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে জুরাছড়ি জোন।
ঘর নির্মাণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই উপকারভোগী অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে স্বস্তি, আনন্দ এবং নতুন আশার সঞ্চার হয়েছে।
তারা এই মানবিক সহায়তার জন্য জুরাছড়ি জোন এবং জোন কমান্ডারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited