আলমগীর মানিক | ১০:১৭ পিএম, ২০২৬-০৩-০৮
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান আজ রাতে রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার-এ এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে তিনি বর্তমান সরকার ও দেশের মানুষের মঙ্গল কামনায় আয়োজিত প্রার্থনায় অংশগ্রহণ করেন।
পূজা ও প্রার্থনা শেষে উপস্থিত ভিক্ষু-ভান্তে ও ভক্তবৃন্দের উদ্দেশে বক্তব্য প্রদানকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বিএনপি সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ শান্তি, সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সহাবস্থান করার নির্দেশনা পেয়েছেন।
তিনি বলেন, আমরা সরকারের এই ৩১ দফার ম্যানিফেস্টো সর্বান্তকরণে মেনে চলব এবং বাস্তবায়নের মাধ্যমে দেশে স্থায়ী শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না।
বৌদ্ধ ধর্মের মূল বাণী ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরও বলেন, আমাদের পবিত্র বৌদ্ধ ধর্ম পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করেছে।
তিনি আশা প্রকাশ করেন, আমাদের মাঝে মৈত্রীর বন্ধন আরও দৃঢ় হবে। ভিক্ষু-ভান্তেদের এই প্রার্থনা দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ বয়ে আনবে।
তিনি আরও বলেন, আমরা সকলে মিলে দেশের উন্নয়ন, জনগণের কল্যাণ এবং রাষ্ট্রের অগ্রগতির লক্ষ্যে সরকারের কাজে নিষ্ঠার সঙ্গে নিয়োজিত থাকব।
তিনি বৌদ্ধ ধর্মের সার্বজনীন বাণী স্মরণ করে বলেন, “জগতের সকল প্রাণী সুখী হোক।”
এ সময় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আসার দীর্ঘদিনের ইচ্ছার কথাও ব্যক্ত করেন মন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।
বিশেষ এই প্রার্থনা অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিনী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘ-এর সহ-সভাপতি সরুপানন্দ ভিক্ষু, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ আনন্দমিত্র ভান্তে, ধর্মানন্দ ভান্তে, কল্যাণ জ্যোতি ভিক্ষু, সংগঠনের মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়া, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানসমুকুর চাকমা, সুভাষ চন্দ্র চাকমা, রনজিত কুমার বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুশীল বড়ুয়া, পার্থ প্রতীম বড়ুয়া (অপু)সহ বিভিন্ন স্তরের ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ ভক্তবৃন্দ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited