মেহেদী হাসান | ০৩:২৪ এএম, ২০২৬-০৩-০৫
রাঙামাটির চম্পকনগর এলাকায় এক নারী ও তার দুই বছর বয়সী কন্যা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাঙামাটি সদর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজরা হলেন— সাদিয়া আক্তার (২৬) এবং তার কন্যা আমাতুল্লাহ তায়েবা (২)।
তারা রাঙামাটি সদর উপজেলার চম্পকনগর এলাকার পিটিআই সরকারি কোয়ার্টারের বাসিন্দা।
নিখোঁজদের স্বামী মো. সাইফুল ইসলাম জানান, গত ৪ মার্চ ২০২৬ ইং তারিখ আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তার স্ত্রী ও কন্যা বাসা থেকে নিখোঁজ হন।
কর্মস্থল থেকে ফিরে তিনি বাসার দরজা খোলা দেখতে পান। ঘরে কাউকে না পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া আক্তার কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ধারণা করা হচ্ছে, তিনি তার দুধের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে কোথাও চলে গেছেন।
নিখোঁজ সাদিয়া আক্তারের উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা।
নিখোঁজের সময় তার পরনে ছিল কালো বোরকা, যার সামনের মাঝখানে সবুজ রঙের নকশা রয়েছে।
শিশু আমাতুল্লাহ তায়েবার উচ্চতা প্রায় ২ ফুট এবং গায়ের রং ফর্সা।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহ করে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে— ০১৭৩৯৩৫৪৩৯২ , ০১৩০৯-৭৪০৪৮৯
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited