ওমর ফারুক সুমন | ০১:৩৯ এএম, ২০২৬-০৩-০৩
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চলতি মৌসুমে ব্যাপক পরিসরে মসলা জাতীয় ফসলের চাষাবাদ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এবার ১৯০ হেক্টর জমিতে উন্নত জাতের আদা, ১২ হেক্টর জমিতে পেঁয়াজ এবং ৩ হেক্টর জমিতে রসুনের চাষ হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রুপকারী ইউনিয়ন-এর বরাদম এলাকায় কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ সরবরাহের ফলে এ বছর আদা, পেঁয়াজ ও রসুনের আবাদ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও জানান, সঠিক পরিচর্যা ও রোগবালাই দমনে সচেতনতা বাড়ানো গেলে উৎপাদন আরও বৃদ্ধি সম্ভব।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ এবং রুপকারী ইউনিয়নের ব্লক সুপারভাইজার স্বপন চাকমা। অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
কারিগরি আলোচনা শেষে স্থানীয়ভাবে উৎপাদিত পেঁয়াজ, রসুন ও আদা চাষের বিভিন্ন উপকরণের প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে কৃষকরা আধুনিক পদ্ধতিতে মসলা চাষের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন।
এ সময় কৃষক-কৃষাণীরা জানান, সরকারি সহায়তা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বেশি পরিমাণে আদা, পেঁয়াজ, রসুনসহ দেশীয় বিভিন্ন জাতের মসলা উৎপাদন করা সম্ভব হবে।
তারা কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মাঠ দিবস আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited