মহালছড়ি প্রতিনিধি | ১০:৩৪ পিএম, ২০২৬-০৩-০১
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ৪ কৃষকের সেচ পাম্পের মেশিন চুরির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন— চাইথোয়াই মারমা, কংহলাপ্রু মারমা, চৈউলাউ মারমা ও মংট্রু মারমা।
তারা দীর্ঘদিন ধরে চেঙ্গী নদীর বিল এলাকায় স্থাপিত সেচ পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিয়ে আসছিলেন।
চলমান মৌসুমে ধান ও অন্যান্য ফসলের চাষাবাদের জন্য এসব মেশিনই ছিল তাদের প্রধান ভরসা।
জানা যায়, শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিল এলাকায় রাখা সেচ পাম্পের ৪টি মেশিন চুরি করে নিয়ে যায়।
রবিবার সকালে জমিতে গিয়ে মেশিনগুলো না পেয়ে কৃষকেরা হতবাক হয়ে পড়েন। পরে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়ভাবে জানান।
ভুক্তভোগী কৃষকদের দাবি, চুরি হওয়া ৪টি মেশিনের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা। হঠাৎ করে এ ধরনের ক্ষতির মুখে পড়ে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।
মেশিন না থাকায় জমিতে সময়মতো সেচ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে চলতি মৌসুমের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত চোর শনাক্ত ও চুরি হওয়া মেশিন উদ্ধার করার দাবি জানিয়েছেন।
পাশাপাশি তারা ক্ষতিপূরণ হিসেবে সরকারি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী বিল এলাকায় কৃষি সরঞ্জামের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং কৃষকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited