নিজস্ব প্রতিবেদক | ১১:০৯ এএম, ২০২০-১২-০৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় জেএসএস(সন্তু) দলের গুলিতে রতন ওরফে ধিমান চাকমা (৩৫) নামে জেএসএস(সংস্কার)দলের একজন নিহত হয়েছেন। সে পাকুইজ্জাছড়ি এলাকার বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে। এই ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত রতন চাকমা ধিমান চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চারমার বডিগার্ড গতকাল সন্ধায় ছুটিতে বাড়ী এসেছিলেন।
রবিবার রাত ২টার সময় নিজ বাড়ীতে রতন প্রিয় ধিমান চাকমাকে উদ্দেশ্য করে পায় ৩৫/৪০ রাউন্ড গুলিবিবর্ষন করে সন্ত্রাসীরা এতে ঘটনা স্থলেই বিমান চাকমা মারা যায়।
বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আমরা নিহতের মরদেহটিকে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চালাচ্ছি।
বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালাচ্ছে। বাঘাইছড়ি উপজেলায় গত দুই বছরে এধরনের সন্ত্রাসী হামলায় প্রায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে। মামলা হলেও দূর্গম অঞ্চল হওয়ায় মূলহোতারা ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited