মেহেদী হাসান | ০৫:০৪ এএম, ২০২৬-০২-২১
রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নেমে আসে মানুষের ঢল।
রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী।
এ সময় তাঁর সঙ্গে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দিন চৌধুরী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন,
সে লক্ষ্যে শহীদ মিনার এলাকায় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপিত হয়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited