আলমগীর মানিক | ০৪:২৬ এএম, ২০২৬-০২-২১
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান, এমপি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “একুশের চেতনা আমাদের অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়।
ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল বাঙালি জাতির আত্মপরিচয়, মর্যাদা ও স্বাধীন সত্তার লড়াই।”
তিনি আরও বলেন, “ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি।
মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়বোধে উদ্বুদ্ধ করে।”
পার্বত্য মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ বাংলাদেশে সকল সম্প্রদায়ের ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।”
মন্ত্রী দীপেন দেওয়ান বহুভাষিক ও বহুসাংস্কৃতিক এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদনকালে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited