নিজস্ব প্রতিবেদক | ০৭:৪০ পিএম, ২০২৬-০২-১৯
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতিমদের সম্মানে আয়োজিত এই কর্মসূচির উদ্যোগ নেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
অনুষ্ঠানে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে তাঁর নেতৃত্ব জাতিকে পথ দেখিয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি খুরশিদ আলম রাজু ও সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মো. অলি আহাদ, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন তানভীর, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানভীর হোসেন মাহী এবং জেলা যুবদল নেতা কাইসার।
অনুষ্ঠান শেষে উপস্থিত এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited