অহিদুল ইসলাম অভি | ১২:৩৮ পিএম, ২০২৬-০২-১৮
রাঙামাটিতে একটি ফেসবুক আইডি ও পেজকে ঘিরে সংঘটিত সাইবার হয়রানির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দীর্ঘদিন ধরে একাধিক নারীকে লক্ষ্য করে অনলাইন অপপ্রচার, ব্ল্যাকমেইল ও মানহানিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়।
জানা যায়, ২০২৩ সালের ২ ডিসেম্বর “Jerin Chowdhury” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়।
অভিযোগ অনুযায়ী, আইডিটি রাঙামাটির এক নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।
তার ছবি প্রোফাইল ও কভার হিসেবে ব্যবহার করে পরিচিতজনদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়।
পরবর্তীতে ওই আইডি থেকে ইনবক্সে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানো এবং একটি এআই-তৈরি আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
পরে একই আইডির নাম পরিবর্তন করে “রাঙামাটি বার্তা” রাখা হয়। এই নামে রাঙামাটির বিভিন্ন নারীর ছবি পোস্ট করে অপমানজনক ক্যাপশন যুক্ত করা হতো বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ দাবি করা হতো এবং রাজি না হলে আপত্তিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো।
ঘটনার নতুন মোড় নেয় ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি ভোরে। সেদিন ভুক্তভোগী জেরিনের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট “Jannat Khan Jerin” একটি অচেনা ডিভাইস থেকে হ্যাক করা হয়।
অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ও ইমেইল পরিবর্তন করে হ্যাকার নিজের তথ্য যুক্ত করে নেয় এবং স্টোরিতে একটি এআই-তৈরি আপত্তিকর ভিডিও আপলোড করে।
৬ ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি সন্দেহজনকভাবে ধরা পড়ে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন Cyber Helpline Rangamati-এর সহায়তায় প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়।
উদ্ধার প্রক্রিয়ায় একটি আইপি অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইমেইল এবং ব্যবহৃত ডিভাইস-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।
পরবর্তীতে ভুক্তভোগী ও তার স্বামী রাঙামাটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে প্রাপ্ত মোবাইল নম্বরের জাতীয় পরিচয়পত্র যাচাই করে জানা যায়, সেটি Mohammad Nurul Azim নামে নিবন্ধিত।
পুলিশি তৎপরতায় অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিকভাবে তিনি অভিযোগ অস্বীকার করলেও তার ব্যবহৃত মোবাইল ফোন ও জিমেইল অ্যাকাউন্ট যাচাই করে সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্টের নম্বর ও পাসওয়ার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে তিনি অপরাধ স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা-সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মামলাটি বিচারাধীন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রযুক্তির অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণই এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধের প্রধান উপায়।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited