সিয়াম | ১০:৪৮ পিএম, ২০২৬-০২-১২
রাঙামাটি শহরের ২নং ওয়ার্ডের এসপি অফিস এলাকায় ভোটগ্রহণ চলাকালে অসুস্থ ও চলাচলে অক্ষম ভোটারদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়ে প্রশংসিত হয়েছেন ছাত্রনেতা মারুফ।
বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন তিনি নিজ উদ্যোগে কয়েকজন অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভোটারকে নিরাপদে ভোটকেন্দ্রে পৌঁছে দেন, যাতে তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
জানা যায়, সকাল থেকে এলাকায় ভোটারদের উপস্থিতি বাড়তে থাকলেও কয়েকজন অসুস্থ ও বয়স্ক ভোটার কেন্দ্রে যেতে হিমশিম খাচ্ছিলেন।
বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা মারুফ তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেন।
তার নেতৃত্বে একটি টিম গঠন করে অসুস্থ ভোটারদের বাড়ি থেকে নিরাপদে কেন্দ্রে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্মী কবির হোসেন, কর্মী আকাশ, যুবদল নেতা ইকবাল, যুবদল নেতা ফয়সালসহ অন্যান্য ছাত্রনেতা ও নেতাকর্মীরা।
তাদের সম্মিলিত সহযোগিতায় অসুস্থ ভোটাররা কোনো ভোগান্তি ছাড়াই কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।
সহায়তা পাওয়া ভোটারদের পরিবারের সদস্যরা এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, এমন সহযোগিতা না পেলে অনেকের পক্ষেই ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হতো না। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ নির্বাচনী পরিবেশকে আরও মানবিক ও ইতিবাচক করে তোলে এবং ভোটারদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করে।
তাদের মতে, রাজনৈতিক ভিন্নমত থাকলেও মানবিকতার জায়গায় সবাইকে এগিয়ে আসা উচিত।
নির্বাচনের দিন এমন মানবিক সহায়তা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং সাধারণ ভোটারদের মধ্যে দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited