আলমগীর মানিক | ০৯:৪২ পিএম, ২০২৬-০২-১২
রাঙামাটি জেলার মোট ২১৩টি কেন্দ্রের মধ্যে ২০০টি কেন্দ্রের বেসরকারিভাবে সংগৃহীত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৮৭ ভোট।
প্রাপ্ত ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
সংগৃহীত ফল অনুযায়ী, রিকশা প্রতীকের মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ২০ হাজার ৮৭ ভোট।
ফুটবল প্রতীকের পহেল চাকমা পেয়েছেন ২৮ হাজার ২৮৩ ভোট।
লাঙ্গল প্রতীকের অশোক তালুকদার পেয়েছেন ২ হাজার ৬৬৯ ভোট এবং হাতপাখা প্রতীকের মো. জসিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৮২ ভোট।
এছাড়া ট্রাক প্রতীকের মো. আবুল বাশার বাদশা পেয়েছেন ৪৩৭ ভোট এবং কোদাল প্রতীকের জুই চাকমা পেয়েছেন ৯১৮ ভোট।
অন্যদিকে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২ এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ৬২৯।
বাতিল ভোটের সংখ্যা ৪৭ হাজার ৪৩০। মোট ভোট পড়েছে ১ লাখ ৮৯ হাজার ৯৯টি।
বেসরকারি এই ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকায় তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
তবে চূড়ান্ত ফলাফলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited