মেহেদী হাসান | ০৩:৩৭ পিএম, ২০২৬-০২-১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণের দিনে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী এবং পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।
আজ ভোটগ্রহণের দিন সকাল থেকেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভোটারদের উপস্থিতি এবং ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
তারা ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন, প্রবেশ ও প্রস্থান পথের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন।
সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়, যাতে কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ সৃষ্টি না হয়।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপারও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত।
এ সময় পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে রাঙামাটিতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited