নাজিম আল হাসান | ০৯:০০ পিএম, ২০২৬-০২-১০
রাঙামাটি-২৯৯ আসনের গণধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ বাসার রাঙামাটিবাসীর প্রতি গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এম এ বাসার স্পষ্টভাবে জানান, শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী মাঠে থাকবেন, ইনশাআল্লাহ। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি এগিয়ে যেতে চান।
তার বিরুদ্ধে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে তাকে হেয় করার অপচেষ্টা বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাঙামাটির মানুষ সচেতন ও বিচক্ষণ। তারা কখনো গুজবকে প্রশ্রয় দেয় না এবং সত্য-মিথ্যা যাচাই করেই সিদ্ধান্ত নেয়।
তাই কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করে সবাইকে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
গণধিকার পরিষদের এই প্রার্থী বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।
এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, মতপার্থক্য থাকবে—কিন্তু মিথ্যা প্রচারণা ও অপপ্রচার গণতন্ত্রের জন্য শুভ নয়।
তিনি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সবশেষে তিনি রাঙামাটিবাসীর উদ্দেশ্যে বলেন, “সত্যের পক্ষে থাকুন, গুজবকে না বলুন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited