মেহেদী হাসান | ০৭:২৪ পিএম, ২০২৬-০২-১০
রাঙামাটি সদর উপজেলার ফিসারিঘাট এলাকার দেলুপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. শাহজাহান (৫৭)-এর দুই কক্ষবিশিষ্ট একটি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর রাঙামাটি ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ ওয়্যারহাউস ইন্সপেক্টর মুর্শিদুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাদের সময়োপযোগী ও সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি।
এতে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকা রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
তবে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited