আলমগীর মানিক | ০৫:৪২ পিএম, ২০২৬-০২-০৯
আলমগীর মানিক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ ঘিরে পার্বত্য রাঙামাটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সোমবার এক উচ্চপর্যায়ের নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি সেনানিবাসে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কঠোর হাতে দমন করার বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, সেনা টহল জোরদার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় রাঙামাটি রিজিয়ন কমান্ডার কঠোর ভাষায় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি সকল নিরাপত্তা সংস্থাকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্যের সুযোগ নেই।
তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় জানানো হয়, সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রসমূহে সেনাবাহিনীর দৃশ্যমান উপস্থিতি থাকবে এবং প্রয়োজনে পোলিং সেন্টারের আশপাশে অবস্থান করে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সরাসরি সহায়তা প্রদান করা হবে।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং জেলা নির্বাচন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্ট সকল সংস্থা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কঠোর ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited