বিলাইছড়ি প্রতিনিধি | ০৭:৪২ পিএম, ২০২৬-০২-০৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনের নির্বাচনী কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় বিশেষ প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।
এর অংশ হিসেবে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফারুয়া ইউনিয়নের আরও দুইটি দূর্গম কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ যেসব কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে, সেগুলো হলো—ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিলাইছড়ি উপজেলার ১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত।
এসব কেন্দ্রে সরাসরি যাতায়াতের জন্য কোনো সড়ক বা নৌপথ নেই। ফলে নির্বাচনী সরঞ্জাম, ভোটকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টারের ব্যবহার অপরিহার্য হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসার হাসনাত জাহান খান জানান, বিলাইছড়ি জোন থেকে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার মিশন পরিচালনা করা হচ্ছে।
এর আগে গতকাল বড়থলি ইউনিয়নের বড়থলি, রাইমংছড়া ও প্রাংজংপাড়া কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। বাকি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পর্যায়ক্রমে নিরাপত্তা নিশ্চিত করে পাঠানো হবে।
তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপজেলা সদর এবং সেখান থেকে জেলা সদরে ফেরত আনার কাজও হেলিকপ্টার ব্যবহার করে সম্পন্ন করা হবে।
ইউএনও বলেছেন, প্রতিকূল পরিবেশে এই বিশাল উদ্যোগ সফল করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে।
অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited