অহিদুল ইসলাম অভি | ০৬:২৫ পিএম, ২০২৬-০২-০৩
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ময়ূরখীল ধর্মঘর এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী কিশোরী পাইথুই মারমা গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।
পরিবারের সদস্যদের জানানোর বরাতে জানা গেছে, গত ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং (রবিবার) সকাল ৮টা নাগাদ পাইথুই মারমা মাইসছড়ি স্যাংগ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বর্তমানে বন্ধ রয়েছে।
পরিবার সূত্রে আরও জানা যায়, প্রযুক্তিগতভাবে পাওয়া তথ্যে তার সর্বশেষ লোকেশন ঢাকা জেলার সাভার এলাকায় শনাক্ত হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ কিশোরীর পরিচয়—
নাম: পাইথুই মারমা
পিতা: কংজঅং
মাতা: চাইন্দা মারমা
বয়স: ১৭ বছর
স্থায়ী ঠিকানা: ময়ূরখীল ধর্মঘর
থানা: মানিকছড়ি
জেলা: খাগড়াছড়ি
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি পাইথুই মারমাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে ০১৫৮১২৪৩০৪৯ নম্বরে যোগাযোগ করার জন্য।
একটি পরিবারের সদস্যরা এখন প্রিয়জনের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। তাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় দ্রুতই হারিয়ে যাওয়া কিশোরীটি পরিবারের কাছে ফিরে আসবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited