ওমর ফারুক সুমন | ১০:০৫ পিএম, ২০২৬-০১-২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এক মতবিনিময় ও নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মারিশ্যা জোন (২৭ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
সভায় জোন কমান্ডার বলেন, বাঘাইছড়ি উপজেলার ভৌগোলিক বৈশিষ্ট্য ও সামাজিক বাস্তবতা নির্বাচনকালীন সময়ে কিছু বিশেষ চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
তবে সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পূর্ণ প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকালীন সময়ে যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব এবং বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে।
এ লক্ষ্যে তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিতকরণ এবং যৌথ টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
সভায় রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি, উপজেলা নির্বাচন অফিসার, বাঘাইছড়ি, সহকারী পরিচালক, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন), অফিসার ইনচার্জ (ওসি), বাঘাইছড়ি থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, পদাতিক, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited