নাজিম আল হাসান | ০৪:০৬ পিএম, ২০২৬-০১-২৬
রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় সোমবার, ২৬ জানুয়ারি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ নং রাঙ্গামাটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
প্রার্থী জসিম উদ্দীন জুরাছড়ি উপজেলা বাজার, যক্ষ্মা বাজারসহ বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন এবং নির্বাচনী অঙ্গীকার ও পরিকল্পনা তুলে ধরেছেন।
তিনি বলেন, “কাপ্তাই লেক ভরাট হওয়ার কারণে রাঙ্গামাটির হাজারো জেলের জীবন ও জীবিকা হুমকির মুখে।
লেক ড্রেজিং না হলে মাছ উৎপাদন কমতে থাকবে এবং নৌযোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হবে।
আমি নির্বাচিত হলে বিষয়টি সংসদে উত্থাপন করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেব।”
এ সময় ইসলামী আন্দোলন রাঙ্গামাটি জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ-সভাপতি একেএম ইসরাইল, সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, শ্রমিক নেতা দিদারুল আলমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জসিম উদ্দীন আরও বলেন, “জুরাছড়ি উপজেলায় হাতপাখা প্রতীকের প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি।
জনগণ আমাদের সমর্থন জানাচ্ছে এবং আশা করছি আসন্ন নির্বাচনে তাদের মূল্যবান ভোটে বিজয়ী হতে পারব।”
প্রার্থী ও দলের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “পার্বত্য রাঙ্গামাটির মানুষ সুশাসন, উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা চায়।
জসিম উদ্দীন নির্বাচিত হলে স্থানীয় অর্থনীতি, জেলেদের জীবন ও পর্যটন ব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।”
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited