মেহেদী হাসান | ১১:৩০ পিএম, ২০২৬-০১-২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.) কর্ণফুলী সরকারি কলেজে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট, আগারগাঁও, ঢাকা-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমা আশরাফী মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন-সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কৌশলসমূহ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রুহুল আমিন মহোদয়, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মাহমুদুল হাসান রুবেল মহোদয়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ জনাব এম সাকের আহমেদ মহোদয়সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও দায়িত্বসচেতন ভোটগ্রহণ কর্মকর্তারাই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার মূল ভিত্তি।
এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নির্বাচন ব্যবস্থাপনাকে আরও দক্ষ, স্বচ্ছ ও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited