মেহেদী হাসান | ০৮:৩৭ পিএম, ২০২৬-০১-২১
রাঙ্গামাটির শহরের পাবলিক হেলথ এলাকায় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৭টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
স্থানীয়রা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা ছাড়াতে পারে। অনেক পরিবার এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও আসবাবপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের পরদিন বুধবার (২১ জানুয়ারি) দুপুর ৩টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবিব আজম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
একই সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি প্রায় ৫০ শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।
মো. হাবিব আজম পরিদর্শনকালে বলেন, “এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা সত্যিই হৃদয়বিদারক। আমরা তাদের পাশে আছি।
জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোলাইমান রানা, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ইমরান, পাবলিক হেলথ যুব সমাজের প্রতিনিধি মো. রুবেল, আমজনতা রাঙ্গামাটি জেলা সভাপতি সুশীল জীবন চাকমা, সদর উপজেলা সদস্য সচিব ধর্ম রতন চাকমা, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার প্রচার সম্পাদক বাবু পুলক শীল, রাঙ্গামাটি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ।
স্থানীয়রা দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি ও বেসরকারি সহযোগিতা খুবই জরুরি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited