মেহেদী হাসান | ১১:১৪ পিএম, ২০২৬-০১-২০
রাঙামাটি শহরের পাবলিক হেলথ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে অন্তত ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, রাঙামাটি স্টেশনের অতিরিক্ত পরিচালক নিউটন দাশ জানান, আকস্মিকভাবে সৃষ্ট আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক জাফর মিস্ত্রির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে চারটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং সেসব ঘরে বসবাসরত প্রায় ৩০টি পরিবার ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাঙামাটি সেনা জোনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিস, স্থানীয় জনগণ ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited