আইয়ুব চৌধুরী | ০১:৩০ পিএম, ২০২৬-০১-১৮
রাঙামাটির রাজস্থলীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণে আয়োজিত রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজস্থলী বাজার চত্বরে অনুষ্ঠিত টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচে বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
রাজস্থলী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিনহাজ উদ্দিন খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাশেম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় একক ইভেন্টে শংকরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মো. কামাল হোসেন।
অপরদিকে দ্বৈত ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিউটন–রাসেল জুটিকে পরাজিত করে অপূর্ব–তৌহিদ জুটি চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নেয়।
খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সুস্থ ও সুন্দর জীবনধারা নিশ্চিত করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভবিষ্যতেও এমন ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited