মেহেদী হাসান | ১১:২৬ পিএম, ২০২৬-০১-১৬
মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
শীতের তীব্রতায় কষ্টে থাকা দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব এস. এম. শফিউল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ সাইফুল ইসলাম শাকিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি ইউনিটের ইউনিট কার্যকরী কমিটির সদস্য জনাব মোঃ অলি আহাদ, জনাব মোঃ আব্দুল আহাদ এবং যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীরসহ রাঙামাটি ইউনিটের যুব সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ।
বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে একটি মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এই কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আবারও প্রমাণ করেছে যে মানবতার সেবাই তাদের মূল অঙ্গীকার।
ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited