আলমগীর মানিক | ০৭:১৪ পিএম, ২০২৬-০১-১৩
বৃহত্তর মৎস্য ব্যবসায়ী ও রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ আয়োজনে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক জনাব দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি নুরনবী এবং সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুস শুক্কুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী ও রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং মৎস্য শ্রমজীবী সাধারণ শ্রমিকরা।
অনুষ্ঠানে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited