অহিদুল ইসলাম অভি | ০২:১৭ পিএম, ২০২৬-০১-১৩
এলপিজি গ্যাসের তীব্র সংকটে কার্যত অচল হয়ে পড়েছে পার্বত্য জেলা রাঙামাটি। শহরের প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা প্রায় বন্ধ থাকায় রাস্তাঘাটে নেমেছে নীরবতা।
যে শহর প্রতিদিন যানজট ও কোলাহলে মুখর থাকত, সেখানে এখন দেখা যাচ্ছে ফাঁকা সড়ক আর অপেক্ষমাণ যাত্রীদের অসহায় দীর্ঘশ্বাস।
জানা গেছে, গ্যাস সরবরাহ না থাকায় রাঙামাটি শহরের প্রায় সব সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে।
হাতে গোনা যে কয়েকটি সিএনজি চলছে, সেগুলোতে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও অসুস্থ রোগীরা পড়েছেন চরম দুর্ভোগে।
সিএনজি সমিতি থেকে মাইকিং করে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হলেও কিছু চালক সে নির্দেশ মানছেন না বলে অভিযোগ উঠেছে। ফলে সংকটের মধ্যে পড়ে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সিএনজি না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যাত্রীরা। এক যাত্রী অভিযোগ করে বলেন,
“রাঙামাটি শহরে যাতায়াতের একমাত্র ভরসা সিএনজি। অথচ এখন গ্যাস সংকটের কারণে সিএনজি চলছে না। যে কয়টা চলছে, তারা ইচ্ছেমতো ভাড়া চাইছে। আমরা সাধারণ মানুষ কোথায় যাব?”
আরেক যাত্রী বলেন,
“এভাবে কতদিন আমাদের ভোগান্তিতে থাকতে হবে? জরুরি কাজে বের হয়ে গাড়ি না পেয়ে ভীষণ সমস্যায় পড়ছি।
প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত বিকল্প যানবাহনের ব্যবস্থা করুন।”
অন্যদিকে সিএনজি চালকরাও সংকটের বাস্তবতা স্বীকার করেছেন। তারা জানান, গ্যাস না পাওয়ায় অনেকেই গাড়ি রাস্তায় নামাতে পারছেন না।
এতে তাদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা দ্রুত এলপিজি গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রাঙামাটি শহরে বিকল্প পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।
দীর্ঘস্থায়ী এই সংকট থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছে পুরো রাঙামাটিবাসী।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited