মেহেদী হাসান | ০৮:৪২ পিএম, ২০২৬-০১-১০
রাঙামাটিতে দুঃস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি সুশীল জীবন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন,
“পাহাড়ি জনগোষ্ঠী আমাদের ফুলের বাগান। একটি বাগানে যেমন নানা রঙের ফুল মিলেই সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা ও জীবনধারা আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রোসহ নানা জাতিগোষ্ঠীর ভিন্নতা আমাদের দেশের প্রকৃত সৌন্দর্য।”
তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এর মধ্যে রয়েছে চিকিৎসাসেবা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র সরবরাহ, সামাজিক ও ক্রীড়া সংগঠনে সহযোগিতা এবং পর্যটন শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন।
আমজনতার দল রাঙামাটি জেলা সভাপতি সুশীল জীবন চাকমা বলেন,
“মানবতার সেবায় এই ধরনের উদ্যোগ সমাজে আশা ও উষ্ণতা ছড়িয়ে দেয়। পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীকে একত্রিত করে আমরা ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখব।”
শীতবস্ত্র পেয়ে এক বৃদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“শীতের তীব্র ঠাণ্ডায় এই কম্বল আমাদের জন্য আশীর্বাদ। প্রধান অতিথি মোঃ হাবীব আজমের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর মানবিক সহায়তা আমাদের জীবনে অনেক বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পার্বত্য অঞ্চলের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে থাকবে।
হাবীব আজমের সার্বিক সহযোগিতায় এবং আমজনতার দলের উদ্যোগে এদিন অর্ধশতাধিক পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited