আলমগীর মানিক | ১১:৫২ পিএম, ২০২৬-০১-০৯
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান পরিবেশ সংক্রান্ত জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা ও করণীয়” শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি যোগ দেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।
সম্মেলনে রাবিপ্রবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
এছাড়া, এই আয়োজনে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কো-পার্টনার হিসেবেও যুক্ত ছিল, যা পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির সক্রিয় ভূমিকার প্রতিফলন।
সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে দেশের পরিবেশ সংরক্ষণ ও সংস্কার আন্দোলনের সঙ্গে রাবিপ্রবির আনুষ্ঠানিক একাত্মতা আরও সুদৃঢ় হলো।
পরিবেশবান্ধব নীতি গ্রহণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, জাতীয় পর্যায়ের এমন গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশগ্রহণ রাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং পরিবেশ রক্ষায় গবেষণা ও সামাজিক দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় আরও সক্রিয় হয়ে উঠবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited