নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৪ পিএম, ২০২৬-০১-০৯
রাঙামাটি জেলার দুর্গম জুরাছড়ি উপজেলার ১ নম্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুকিছড়া গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে তীব্র পানির সংকটে ভুগছিলেন।
পাহাড়ি ঝিরি থেকে অনেক দূর হেঁটে পানি সংগ্রহ করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য।
সারাদিন জুমচাষের পর অনেক সময় পানির অভাবে গোসল পর্যন্ত করা সম্ভব হতো না—এমন দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী।
গ্রামবাসীর এই দুরবস্থা বিবেচনায় নিয়ে পানির স্থায়ী সমাধানে এগিয়ে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ।
সংস্থাটির সহায়তায় গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে ‘গড়ের দোয়ার’ এলাকায় সুপেয় পানির সুব্যবস্থা চালু করা হয়।
এতে করে বহু বছরের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে কুকিছড়ার মানুষ, বিশেষ করে নারী ও কিশোরীদের দৈনন্দিন কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।
প্রোগ্রেসিভ দীর্ঘদিন ধরেই পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। জুরাছড়ি উপজেলাতেও তারা শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য অরুণ চাকমা বলেন, “এই এলাকার মানুষ মূলত জুমচাষের ওপর নির্ভরশীল।
দীর্ঘদিন ধরে পানির সমস্যায় ভুগলেও বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কার্যকর কোনো উদ্যোগ পাওয়া যায়নি।
শেষ পর্যন্ত প্রোগ্রেসিভের সহযোগিতায় পানির স্থায়ী ব্যবস্থা হওয়ায় গ্রামবাসী সত্যিই আনন্দিত।”
জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা বলেন, “প্রোগ্রেসিভ যে উদ্যোগটি নিয়েছে, তা আমাদের উপজেলায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকার ও বেসরকারি সংস্থাগুলো যদি এভাবে একসঙ্গে কাজ করে, তবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন আরও সহজ ও সুন্দর হবে।”
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited