নাজিম আল হাসান | ০৬:০৪ পিএম, ২০২৬-০১-০৯
রাঙামাটি সদর উপজেলার উলুছড়া গ্রামে ধর্মীয় ও মানবিক সংগঠন ‘মার্গ’ (Marga)-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) উলুছড়া ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফদাংতাং বৌদ্ধ শিশু সদনের সভাপতি আনন্দ মোহন কার্বারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাওন বড়ুয়া।
স্বাগত বক্তব্য রাখেন অর্ক বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন দেবাশীষ কুমার বড়ুয়া এবং মঙ্গলাচরণ পাঠ করেন ক্ষান্তিপাল শ্রামণ।
সকালে বুদ্ধ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফদাংতাং বৌদ্ধ শিশু সদনের ৫০ জন অনাথ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একই সঙ্গে উলুছড়া গ্রামের ৩০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া ধর্মীয় রীতি অনুযায়ী অষ্টপরিষ্কার দান এবং সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মার্গ-এর প্রতিষ্ঠাতা অনি বড়ুয়া সংগঠনের পরিচয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “মার্গ সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে যেতে বদ্ধপরিকর।”
এ সময় অনুষ্ঠানের সফলতা কামনায় বক্তব্য রাখেন নন্দিতা বড়ুয়া।
সমাপনী বক্তব্যে সভাপতি আনন্দ মোহন কার্বারী মার্গ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্গম এই এলাকার শিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানের শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মার্গ-এর সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও দেশের পিছিয়ে পড়া ও দুর্গম জনপদে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited