নাজিম আল হাসান | ০৯:৫০ পিএম, ২০২৬-০১-০৭
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকার হোটেল কসমসের নিচতলায় (দক্ষিণ পাশে) আয়োজিত এ অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক অমর চাকমা, পার্টির রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাশেম এবং পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতারের ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানান এবং সম্মানজনকভাবে তাঁদের মুক্তির দাবি জানান।
তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে একটি গণতান্ত্রিক, মানবিক ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলাই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনীতির মূল লক্ষ্য।
রাঙামাটিতে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited